iPhone পানিতে ভিজে গেলে কী করবেন? স্পিকার, চার্জিং পোর্ট বা ফোনের ভেতর থেকে নিরাপদভাবে পানি বের করার উপায় জানুন। রিপেয়ার সার্ভিস নিন Apple Gadget Care থেকে।
শখের iPhone হঠাৎ পানিতে পড়ে গেলে স্বাভাবিকভাবেই মাথায় অনেক চিন্তা ঘুরতে থাকে। অনেকেই তখন তড়িঘড়ি করে ফোন চার্জে দেওয়া অথবা অন করে দেখার মতো ভুল কাজ করে বসে। বাস্তবে এসব তাড়াহুড়োর সিদ্ধান্ত অনেক সময় সমস্যাকে আরও জটিল করে তোলে।
অনেক আধুনিক iPhone-এ ওয়াটার রেজিস্ট্যান্স থাকলেও এটাকে পুরোপুরি পানিরোধী বলা যায় না। বিশেষ করে ফোন যদি কিছু সময় পানির মধ্যে থাকে, তাহলে চার্জিং পোর্ট বা স্পিকারের ভেতরে পানি ঢুকে সেটি ধীরে ধীরে ভেতরের সার্কিটে প্রভাব ফেলতে পারে। অনেক সময় ফোনটি প্রথমে স্বাভাবিকভাবে কাজ করলেও কয়েক ঘণ্টা বা কয়েক দিন পরে সমস্যা শুরু হয়।
তাই আজকের ব্লগে আমরা আলোচনা করবো কিভাবে আইফোন থেকে পানি বের করবেন, এবং ঠিক কি কি পদক্ষেপ নিলে আপনি বরসড় ক্ষতি এড়াতে পারবেন তা নিয়ে বিস্তারিত সবকিছু। তাহলে চলুন শুরু করা যাক।
iPhone পানিতে ভিজলে প্রথমেই কী করবেন
iPhone পানিতে পড়ে গেলে অনেক ইউজারই প্রথমে যে ভুলটা করে তা হলো ফোন অন করে দেখার চেষ্টা অথবা চার্জে দিয়ে রাখা। কিন্তু বাস্তবে এই কাজগুলোই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।
তাই প্রথমেই iPhone-টি Power Off করে দিন। অনেক সময় দেখা যায় ফোন পানিতে পড়ার পরও কিছু সময় পর্যন্ত স্বাভাবিকভাবে কাজ করে। কিন্তু এই অবস্থায় ব্যবহার করলে ভেতরের সার্কিটে পানি পৌঁছে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই ফোন যদিও অন থাকে তবুও দ্রুত বন্ধ করে দেওয়াই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ।
এরপর ফোনের কভার, সিম ট্রে এবং অন্যান্য এক্সেসরিজ খুলে ফেলুন। সিম ট্রের ভেতরেও অনেক সময় পানি জমে থাকতে পারে। তাই সিম ট্রে বের করে আলাদা করে শুকিয়ে নেওয়া ভালো।
এরপর ফোনের বাইরের অংশ একটি নরম শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন। বিশেষ করে চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল এবং মাইক্রোফোনের অংশে যেন বাইরে থেকে কোনো পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখুন।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেকেই ফোন ঝাঁকিয়ে বা জোরে নাড়িয়ে পানি বের করার চেষ্টা করেন। বাস্তবে এটি করা উচিত নয়। এতে পানি আরও ভেতরের দিকে ছড়িয়ে পড়তে পারে এবং লজিক বোর্ড বা ব্যাটারিতে পৌঁছে যেতে পারে। তাই বরং ফোনটিকে স্বাভাবিকভাবে ধরে রাখুন।
এছাড়াও ফোন চার্জে দেওয়া বা আবার অন করার চেষ্টা একদমই করা উচিৎ নয়। কারণ ভেতরে সামান্য আর্দ্রতা থাকলেও বিদ্যুতের সংস্পর্শে এসে সঙ্গে সঙ্গে শর্ট সার্কিট হতে পারে। আমরা রিপেয়ার করার সময় প্রায়ই দেখি, অনেক ফোন শুধুমাত্র এই একটি ভুলের কারণেই স্থায়ীভাবে ড্যামেজ হয়ে যায়।
iPhone থেকে পানি বের করার নিরাপদ উপায়
iPhone পানিতে ভিজে গেলে নিরাপদভাবে পানি বের করার জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে যেগুলো টেকনিশিয়ানরাও সাধারণত পরামর্শ দিয়ে থাকেন। নিচে সেই পদ্ধতিগুলো আলোচনা করা হলো।
ফোন সঠিকভাবে ধরে পানি বের হতে দেওয়া
অনেক সময় iPhone-এর স্পিকার বা চার্জিং পোর্টে সামান্য পানি আটকে থাকে। এই অবস্থায় ফোনকে সঠিকভাবে ধরে রাখলে গ্র্যাভিটির সাহায্যে পানি নিজে থেকেই বের হয়ে যেতে পারে।
সাধারণভাবে ফোনটি এমনভাবে ধরতে হবে যেন চার্জিং পোর্ট বা স্পিকার নিচের দিকে থাকে। এতে ভেতরে জমে থাকা পানির ফোঁটা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসবে। প্রয়োজনে ফোনটিকে খুব হালকা করে হাতের তালুর উপর টোকা দেওয়া যেতে পারে।
Apple-এর নির্দেশনাতেও বলা হয়েছে, ফোন ভিজে গেলে Lightning বা USB-C পোর্ট নিচের দিকে রেখে হালকা করে ট্যাপ করলে ভেতরের অতিরিক্ত তরল বের হয়ে আসতে পারে। এরপরে ফোনটিকে বাতাস চলাচল করে এমন জায়গায় রেখে শুকাতে দেওয়া উচিত।
তবে মনে রাখতে হবে, জোরে ঝাঁকানো যাবে না। এতে বরং পানি ভেতরের দিকে আরও ছড়িয়ে যেতে পারে।
শুকনো কাপড় ও হালকা বাতাস ব্যবহার
ফোন পানিতে ভিজে গেলে প্রথম কাজ হলো বাইরের আর্দ্রতা দ্রুত সরিয়ে ফেলা। এজন্য একটি নরম ও শুকনো কাপড় ব্যবহার করুন। Apple পরামর্শ দেয় যে, ফোন পরিষ্কার করতে lint-free বা নরম কাপড় ব্যবহার করা উচিত।
এক্ষেত্রে প্রথমে ফোনের বাইরের অংশ বিশেষ করে স্পিকার গ্রিল, চার্জিং পোর্টের আশপাশ এবং মাইক্রোফোন অংশ ভালোভাবে মুছে নিন। এতে বাইরের জমে থাকা পানি দ্রুত সরে যাবে।
এরপর স্বাভাবিক বাতাস চলাচল করে এমন জায়গায় ফোনটিকে রাখুন। প্রয়োজনে একটি ফ্যানের সামনেও রেখে দিতে পারেন।
এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা হলো হেয়ার ড্রায়ারের গরম বাতাস ব্যবহার করা উচিত নয়। এছাড়া খুব কাছ থেকে বাতাস দেওয়াও ঠিক নয়। কারণ অতিরিক্ত হিট বা বাতাসের প্রেসার ফোনের ভেতরের সেন্সিটিভ পার্টসকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
সিলিকা জেল বা ড্রাইং প্যাকেট ব্যবহার
iPhone শুকানোর ক্ষেত্রে সিলিকা জেল প্যাকেট একটি কার্যকর পদ্ধতি। এই ছোট প্যাকেটগুলো সাধারণত জুতা বা ইলেকট্রনিক ডিভাইসের বাক্সে পাওয়া যায় এবং এগুলোর মূল কাজ হলো পরিবেশের আর্দ্রতা শোষণ করা।
যদি ফোনের ভেতরে আর্দ্রতা থাকার সম্ভাবনা থাকে, তাহলে ফোনটিকে একটি এয়ারটাইট কন্টেইনারে কয়েকটি সিলিকা জেল প্যাকেটসহ রেখে দিন। এতে করে সিলিকা জেল ধীরে ধীরে বাতাসের আর্দ্রতা শোষণ করে ফোনের ভেতরের পানি শুকাতে সাহায্য করবে। সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টা দিয়ে শুকানো সব থেকে নিরাপদ।
সিলিকা জেলের পরিবর্তে অনেকে চালের ভেতরে ফোন রাখার পরামর্শ দেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় চালের ছোট কণা পোর্টের ভেতরে ঢুকে অন্য সমস্যা তৈরি করতে পারে। তাই এটি খুব নির্ভরযোগ্য সমাধান নয়।
স্পিকার থেকে পানি বের করার পদ্ধতি
iPhone পানিতে ভিজলে অনেক সময় সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় স্পিকারের সাউন্ডে। পানির কারণে সাউন্ড ভাঙা ভাঙা শোনাতে পারে।
এক্ষেত্রে স্পিকারের মাধ্যমে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির সাউন্ড প্লে করে জমে থাকা পানি বের করা যায়। মূলত এই সাউন্ড স্পিকারের ভেতরে ভাইব্রেশন তৈরি করে এবং সেই কম্পনের কারণে আটকে থাকা পানির ফোঁটা বাইরে বের হয়ে আসে।
সাধারণত কিছু অ্যাপ বা ওয়েব টুল নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির সাউন্ড ব্যবহার করে এই কাজটি করে। এই পদ্ধতিতে ফোনের ভলিউম হাই দিয়ে স্পিকার অংশ নিচের দিকে রেখে সাউন্ড প্লে করা হয়। তবে এই পদ্ধতি স্পিকার গ্রিলের পানি বের করতে সাহায্য করলেও ফোনের ভেতরের সব আর্দ্রতা সম্পূর্ণভাবে দূর করতে পারে না।
মূলত উপরের পদ্ধতিগুলো কোনোটিই আপনাকে শতভাগ নিরাপত্তা দিতে পারে না। তাই আপনার ফোনটি পানিতে পরার সঙ্গে সঙ্গে বিশ্বস্ত সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াই সবথেকে নিরাপদ। সেখানে ফোনটি ভালোভাবে পরিক্ষা করে ইন্টারনাল ক্লিনিং এর পর চালু করলে সাধারণত আর কোনো চিন্তার বিষয় থাকে না।
iPhone ভিজে গেলে যে ভুলগুলো কখনো করবেন না
iPhone পানিতে ভিজে গেলে অনেকেই দ্রুত কোনো না কোনো উপায়ে ফোন শুকানোর চেষ্টা করেন। কিন্তু বাস্তবে একটি ভুল পদক্ষেপ ফোনের ক্ষতি আরও বাড়িয়ে দিতে পারে। অনেক সময় পানির কারণে যতটা ক্ষতি হওয়ার কথা ছিল, তার চেয়েও বেশি ক্ষতি হয় ভুলভাবে ফোন শুকানোর চেষ্টা করার কারণে। তাই নিচের ভুলগুলো যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত।
হেয়ার ড্রায়ার বা গরম বাতাস দেওয়াঃ অনেকেই মনে করেন হেয়ার ড্রায়ারের গরম বাতাস দিলে ফোন দ্রুত শুকিয়ে যাবে। কিন্তু অতিরিক্ত গরম বাতাস ফোনের ভেতরের সেনসিটিভ কম্পোনেন্ট যেমন ব্যাটারি, ডিসপ্লে কানেক্টর বা মাদারবোর্ডের উপর প্রভাব ফেলতে পারে। এমনকি বেশি তাপে ব্যাটারি ফুলে যাওয়া বা সার্কিট নষ্ট হবার ঝুঁকিও থাকে। এছাড়া হেয়ার ড্রায়ারের বাতাসের প্রেশার অনেক সময় পানিকে আরও ভেতরের দিকে ঠেলে দিতে পারে।
রোদে ফেলে রাখাঃ কেউ কেউ ফোনকে দ্রুত শুকানোর জন্য সরাসরি রোদে রেখে দেন। কিন্তু এটি করাও ঠিক নয়। অতিরিক্ত তাপে ফোনের ব্যাটারি ও ইন্টারনাল পার্টস ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় রোদে থাকলে ফোনের তাপমাত্রা অনেক বেড়ে যায়, যা ইলেকট্রনিক কম্পোনেন্টের জন্য মারাত্নক ক্ষতিকর। তাই ফোন শুকানোর জন্য সবসময় স্বাভাবিক তাপমাত্রাতেই ফোনটি রেখে দিন।
ফোন ঝাঁকানোঃ অনেকেই ফোন ঝাঁকিয়ে বা জোরে নাড়িয়ে পানি বের করার চেষ্টা করেন। বাস্তবে এটি করলে অনেক সময় উল্টো ফল হয়। এতে পানি স্পিকার বা পোর্ট থেকে বের হওয়ার বদলে ভেতরের দিকে ছড়িয়ে পড়তে পারে এবং লজিক বোর্ড বা অন্যান্য গুরুত্বপূর্ণ অংশে পৌঁছে যেতে পারে।
সাথে সাথে চার্জে দেওয়াঃ iPhone ভিজে যাওয়ার পর অনেকেই সাথে সাথে চার্জে দেন। কিন্তু এটি সবচেয়ে বিপজ্জনক ভুলগুলোর একটি। চার্জিং পোর্টে যদি সামান্য আর্দ্রতাও থাকে, তাহলে বিদ্যুতের সংস্পর্শে এসে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। এর ফলে চার্জিং আইসি, ব্যাটারি বা মাদারবোর্ড ড্যামেজ হতে পারে। তাই ফোন সম্পূর্ণ শুকানো না পর্যন্ত কখনোই চার্জে দেওয়া উচিত নয়।
চালের ভেতরে ডুবিয়ে রাখাঃ পানিতে ভেজা ফোন চালের ভেতরে রেখে শুকানোর পদ্ধতি অনেকেই অনুসরণ করে থাকেন। যদিও চাল কিছুটা আর্দ্রতা শোষণ করতে পারে, কিন্তু এর কার্যকারিতা খুব সীমিত। অনেক সময় চালের ছোট ছোট দানা বা ধুলা চার্জিং পোর্ট, স্পিকার বা মাইক্রোফোনের ভেতরে ঢুকে ভিন্ন সমস্যা তৈরি করতে পারে। এজন্য চালের পরিবর্তে সিলিকা জেল বা স্বাভাবিক বাতাসে শুকানো অনেক বেশি নিরাপদ।
পানি ঢোকার পর যে লক্ষণগুলো দেখলে বুঝবেন সমস্যা হয়েছে
iPhone পানিতে ভিজে যাওয়ার পর অনেক সময় ফোনটি প্রথমে স্বাভাবিকভাবে কাজ করতে পারে। কিন্তু ভেতরে যদি আর্দ্রতা থেকে যায়, তাহলে কিছু সময় পরে বিভিন্ন ধরনের সমস্যা ধীরে ধীরে দেখা দিতে শুরু করে। তাই ফোন ভিজে যাওয়ার পর এই কয়েকটি নির্দিষ্ট লক্ষণ খেয়াল করুন। এগুলোর যেকোনো একটি দেখা দিলে বুঝতে হবে যে ফোনের ভেতরে পানির প্রভাব পড়তে শুরু করেছে।
- স্পিকারের সাউন্ড কমে যাওয়া বা বিকৃত হওয়া
- চার্জ না নেওয়া
- স্ক্রিনে দাগ বা টাচ সমস্যা
- ক্যামেরায় কুয়াশার মতো দেখা
- ফোন বারবার রিস্টার্ট হওয়া
এ ধরণের সমস্যা দেখা দিলে আর দেরি না করে দ্রুত একটি বিশ্বস্ত সার্ভিস সেন্টারে চলে যান। Apple Gadget Care-এ আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ানরা আধুনিক ইকুইপমেন্ট ব্যবহার করে পানিতে ভেজা iPhone পরীক্ষা করে ইন্টারনাল ক্লিনিং এবং প্রয়োজনীয় রিপেয়ার করে থাকে। এখানে প্রতিটি ডিভাইস ভালোভাবে চেক করে সমস্যার সঠিক সমাধান দেওয়া হয় এবং প্রয়োজনে অরিজিনাল অথবা মানসম্মত পার্টস ব্যবহার করা হয়। তাই আপনার iPhone নিরাপদভাবে সার্ভিস করাতে আজই Apple Gadget Care-এর সাথে যোগাযোগ করতে ভিজিট করুন www.applegadgetscare.com ওয়েবসাইটে।
উপসংহার
সর্বশেষে, iPhone পানিতে ভিজে গেলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ধৈর্য ধরে ফোন বন্ধ রেখে, সঠিকভাবে শুকানো চেষ্টা করুন। প্রয়োজন হলে অভিজ্ঞ টেকনিশিয়ানের কাছে দেখালে নিরাপদে ফোন পুনরায় সচল করা সম্ভব।

Borhan Uddin Alif is a writer with 3 years of experience, focusing on technology, marketing, and storytelling, and enjoys exploring various niches and topics.

